চুলের যত্নে তিসির ব্যবহার
চুল পড়া কমাতে ও চুল সিল্কি করতে তিসির মাস্ক বানানোর উপায় নিচে দেওয়া হলো
প্রথমে একটা পাতিলে ২০০ গ্রাম পানি নিতে হবে। তার পরে ১ চামচ তিসির বীজ দিয়ে হালকা আচে ৫ মিনিত জাল করতে হবে। জাল করলে তিসির বীজ থেকে আঠালো জেল বের হবে। আরো একটু জাল করে হালকা গাড়ো হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে পাতলা কাপড় দিয়ে জেলটা ছেকে নিতে হবে। তার পরে এক চামচ নারিকেল তেল মিশিয়ে নিতে হবে।
চুলে দেওয়ার নিয়মঃ
মাথার তালু থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত ভালো ভাবে জেলটা দিয়ে নিতে হবে। ৪০ মিনিট রেখে ভালো ভাবে শ্যম্পু করে নিতে হবে। চুল শুকিয়ে নিলে পাবেন ঝরঝরে সিল্কি চুল।
- সপ্তাহে একবার এই ভাবে তিসির জেল ব্যবহার করলে চুল পড়া কমবে এবং চুল সিল্কি হবে।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url